× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:১৭ এএম

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:১৭ এএম

আটক যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

আটক যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে একটি শটগান, দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আমিনুল ইসলাম সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় আমিনুল ইসলামের শ্বশুরবাড়িসংলগ্ন ধানক্ষেত থেকে একটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চান মিয়া জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Link copied!