× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:৪০ এএম

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:৪০ এএম

যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৫টার দিকে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডলের যশলদিয়া গ্রামে গোপন সংবাদ ভিত্তিতে মাদক কারবারি নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদারকে (৩৮) যৌথ অভিযানে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, আটটি মোবাইল, দুটি দেশীয় ধারালো অস্ত্র ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প অপস্ অফিসার জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে অভিযান পরিচালনা করে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। এ ছাড়া যেকোনো সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতসহ অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!