× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:১৪ পিএম

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১, দিনাজপুর সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন ০২ নম্বর উপশহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সফুরা খাতুন (৬০) নামে এক ব্যক্তির স্বামী আফতার আলীর চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ শাহিনুর আলম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদ আলীর ছেলে এবং দিনাজপুর কোতোয়ালী থানার খানপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব কর্তৃপক্ষ আরও জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‌্যাব দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!