× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:১৯ এএম

বরগুনা-২ আসন

জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:১৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার বেতাগী উপজেলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও মারধরের প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সহসভাপতি হাফেজ মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা অভিযোগ করেন, উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলি গ্রামে শনিবার দুপুর ২টার দিকে যুবদল নেতা জাফর মেম্বার ও মো. ফারুকের নেতৃত্বে বিএনপির প্রায় ৪০ জন নেতা-কর্মী সন্ত্রাসী আচরণ করে মাওলানা আব্দুর রহিমকে বাধা দেন এবং তাঁর ওপর হামলা ও মারধর চালান।

জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ ঘটনায় জামায়াতে ইসলামী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। পাশাপাশি থানার অফিসার ইনচার্জকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বেতাগী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!