× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৩৫ পিএম

নেশার টাকার জন্য বাবাকে হত্যা করল ছেলে

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৩৫ পিএম

গ্রেপ্তার ছেলে। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ছেলে। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার জন্য ছেলের হাতে রমজান আলী (৪৫) নামে এক পিতা খুন হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী মৃত জব্বারের ছেলে। তার ছেলে ঘাতক জুয়েল মিয়া (২৫।

পুলিশ জানায়, নিহতের বড় ছেলে জুয়েল মিয়া ধারালো দা দিয়ে তার পিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসা এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডের পর পুলিশ ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।

রক্তাক্ত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত জুয়েল মিয়া মাদকাসক্ত। নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে বিরোধের একপর্যায়ে সে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

নিহত রমজান আলীর সংসারে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বজনরা জানান, মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার নিজ মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করত। তবে মাঝে মাঝে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসতেন।

ধারণা করা হচ্ছে, ঘটনার দিন নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের একপর্যায়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!