× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:১১ পিএম

যশোরে ১০ গ্রেনেড ও ৪ বিদেশি পিস্তল উদ্ধার

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:১১ পিএম

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০টি শক্তিশালী গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনী উপজেলার দলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। অভিযানের আগেই অস্ত্র ও গোলাবারুদের মালিক রায়হান পালিয়ে যান।

এনএসআইর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে যৌথ বাহিনী ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, যুক্তরাষ্ট্রে উৎপাদিত), ৩৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি ক্ষুর উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির অন্যান্য সদস্য পালিয়ে যান।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব বলেন, নির্বাচন সামনে রেখে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গ্রেনেড, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আটক করার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!