× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২৩ পিএম

ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচ পরিবারের সদস্যদের মধ্যে অনুদান হিসেবে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন।

সঞ্চয়পত্র প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন: শহীদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম, শহীদ নাইমের মা মাহমুদা পারভিন, শহীদ মিজানুর রহমানের মা কাজলী বেগম, শহীদ মো. রুবেল হোসেনের বাবা মো. মালেক তাং এবং শহীদ হৃদয়ের বাবা শহীদ হাওলাদার।

এ সময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং তারা যেন কোনোভাবে অবহেলিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিহত হন। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বৈরশাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের মুখে তারা প্রাণ হারান, শহীদ হন। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Link copied!