× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫৮ এএম

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রচার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহিউদ্দিনের পক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার চলছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এমনই এক চিত্র দেখা যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার হাইস্কুল এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রিকাবীবাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।

তার দলের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় হাইস্কুল সংলগ্ন রাস্তা দিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিনের পক্ষে নারী-পুরুষের একটি মিছিল অতিক্রম করে যায়। এতে কোনো ধরনের অসুবিধা বা উত্তেজনার সৃষ্টি হয়নি।

ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে ফুটবল প্রতীকের সমর্থকরা উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন।

এলাকাবাসী জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচার অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!