× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪০ এএম

বিএনপির নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারের ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান নওশাদ জমিরের নির্বাচনি এজেন্ট ও ছোট ভাই নওফেল জমির।

এর আগে প্রচারের ব্যানারে অগ্নিসংযোগে সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু সদর থানায় এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার তেঁতুলিয়া মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পঞ্চগড় সদর থানার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের একটি নির্বাচনি ব্যানারে শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেন।

অন্যদিকে, একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথি মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে নির্বাচনি ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!