× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১১:১৬ এএম

রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই সন্ত্রাসী আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১১:১৬ এএম

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে আটক করা হয়েছে।

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

আটকরা হলেন মো. কাওসার (২৭), পিতা মো. হারুন মিয়া এবং রবি দাশ (৩৮), পিতা সীতারাম দাশ।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, নির্বাচনের সময় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, সেনাবাহিনীর কাছ থেকে আটকদের গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ-সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!