× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২০ এএম

পাইকগাছায় বিপুল পরিমাণ অবৈধ নেট জাল জব্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২০ এএম

নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল জব্দ করে পুড়িয়ে দিল মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল জব্দ করে পুড়িয়ে দিল মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ বাগদা ও গলদা পোনা ধরার অবৈধ বেহুন্দী (নেট) জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী শিবসা নদী ও দেলুটি ইউনিয়নের হাপরখালী নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মৎস্যসম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ পোনা ধরার বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে অভিযানে নৌ পুলিশের এএসআই আতাউর রহমান ও ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ সূত্র জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, অবৈধভাবে পোনা আহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!