× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৪ এএম

জামায়াত আমিরের বক্তব্যে ক্ষুব্ধ নারীরা, বদলগাছীতে ঝাড়ু মিছিল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৪ এএম

বদলগাছীতে নারীদের ঝাড়ু মিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

বদলগাছীতে নারীদের ঝাড়ু মিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক এক টুইটার (এক্স) পোস্টে নারীদের নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা মহিলা দলের কর্মজীবী নারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বদলগাছী চারমাথা মোড়সহ প্রধান সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নারীরা বলেন, জামায়াত আমিরের ওই পোস্ট নারী সমাজের জন্য অবমাননাকর ও কুরুচিপূর্ণ। এ ধরনের বক্তব্য নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এবং সমাজে নেতিবাচক বার্তা ছড়ায়। একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।

বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— নারী অবমাননা বন্ধ কর, কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং নারীর মর্যাদা রক্ষা কর। এ সময় তারা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও দৃষ্টান্তমূলক প্রতিবাদ জানানোর দাবি তোলেন।

উপজেলা মহিলা দলের সভাপতি শাম্মী আক্তার বলেন, আমরা ঘরে ও বাইরে সমানভাবে কাজ করছি। অথচ আমাদের নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটি শুধু নারীর নয়, পুরো সমাজের জন্যই লজ্জাজনক।

আরেক নারী নেত্রী তাসলিমা আক্তার বলেন, আমাদের জানামতে তিনি একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। তার স্ত্রী নিজেও একজন কর্মজীবী নারী। অথচ এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

এ সময় পাশেই জামায়াতে ইসলামীর এক প্রার্থীর জনসংযোগ কার্যক্রম চলছিল। এ বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!