পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগদানকৃতদের মধ্যে ছিলেন—সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির সদস্য আবুল বাশার মৃধা, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আ. রব শেখ, মৎস্যজীবী দল নেতা জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মাসুম হাওলাদার, ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বীন সাঈদী, জামায়াতের পিরোজপুর পৌরসভা আমীর ইসাহাক আলী খান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, জামায়াত নেতা আব্দুল হাই ও আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন