× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ বাতিলের দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ও বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।

শিক্ষার্থীদের দাবি, পদটি বরাবরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ছিল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলেছে।

এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করেছে সরকার। তাদের দাবি, এই সুপারিশ বাতিল করা হোক।

শিক্ষার্থীরা আরও জানান, সহকারী প্রকৌশলী পদে বরাবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। তবে গত বছর এই পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ চেয়ে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালান। তাদের দাবির প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!