× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩২ পিএম

চাটখিলে গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩২ পিএম

গ্রেপ্তার ২ জন। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ২ জন। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে চাটখিল থানার ওসি মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াছিন আরাফাত তুষার (২০), সানুখালী পঞ্চায়েত বাড়ির বাসিন্দা এবং বাদশা নাইম (১৯), সানুখালী সরকার বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, চাটখিল থানাধীন ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের মোল্লারহাট বাজারসংলগ্ন দক্ষিণ ব্রিজের ওপর অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত তুষার ও বাদশা নাইমকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে এক রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

চাটখিল থানার ওসি মো. আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় চাটখিল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Link copied!