× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

জামায়াত প্রার্থীর কর্মীদের হুমকি ও নির্বাচনি অফিস বন্ধের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

জামায়াতের প্রার্থীর কর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতের প্রার্থীর কর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনি প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া এবং নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আব্দুল আওয়াল বলেন, ‘এই আসনে একটি বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ নষ্ট করা হচ্ছে। জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া, হুমকি প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা, এলাকা ছাড়তে বাধ্য করা এবং নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সঠিক নয়। পাশাপাশি সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগেও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন তিনি।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডা. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, শুরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

Link copied!