× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:১৪ এএম

মাদারীপুর-১ আসনে আ.লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:১৪ এএম

উঠান বৈঠকে আ.লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থী।ছবি : রূপালী বাংলাদেশ

উঠান বৈঠকে আ.লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থী।ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে একটি উঠান বৈঠক। বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারকে ওই বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার সঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর উপজেলার খানবাড়ি এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই মঞ্চে বিএনপি প্রার্থীর অংশগ্রহণ এবং বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ঘটনাটি নিয়ে বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও অস্বস্তি লক্ষ্য করা গেছে। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের আশঙ্কা, এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং নির্বাচনি প্রচারে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।

এদিকে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে, নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে কোনো অঘোষিত সমঝোতা তৈরি হচ্ছে কি না, নাকি এটি কেবল ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের ফল। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!