× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৫ এএম

নরসিংদীতে বিজিবির ডমিনেশন টহল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৫ এএম

আলোকবালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন বিজিবি সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

আলোকবালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন বিজিবি সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী এলাকায় বিশেষ ডমিনেশন টহল পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ৬৩ বিজিবির উপ-অধিনায়কের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, নরসিংদী-১ আসনের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এ অভিযানের মূল উদ্দেশ্য। 

টহল চলাকালে বিজিবি সদস্যরা আলোকবালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আধিপত্য বিস্তার, সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে স্থানীয়দের সতর্ক করা হয়।

বিজিবি আরও জানায়, নির্বাচনি সময়জুড়ে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিজিবি নির্বাচনি প্রক্রিয়ায় কোনো ধরনের অপচেষ্টা বা চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!