× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:২৪ পিএম

স্বাধীনতাবিরোধীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : বিএনপি নেতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:২৪ পিএম

বক্তব্য দেন জামালপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জামালপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, স্বাধীনতাবিরোধীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা একটি পতাকার জন্য যুদ্ধ করেছেন। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আমার জীবনের সবটুকু দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’

এ সময় তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর প্রতীক আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল আজিজসহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।

Link copied!