× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:১৪ পিএম

মাদারীপুরে বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। 

আহতরা হলেন: বেল্লাল ব্যাপারী, মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর ও জহিরুল ইসলাম। তাদের মধ্যে বেল্লালকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা মাদারীপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরে কর্মী-সমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান ‘কলস প্রতীকের’ প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ও মিল্টন বৈদ্যের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পরে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ‘ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমার মোট ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। এর মধ্যে হাতুড়িপেটায় গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আমার কর্মী-সমর্থকদের একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, ‘ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে সেটি প্রতিরোধ করে আমার সমর্থকরা। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!