× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৪ এএম

খাগড়াছড়িতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৪ এএম

শাপলা চত্বর খাগড়াছড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

শাপলা চত্বর খাগড়াছড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খাগড়াছড়ি জেলায় নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও বাস। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে জরুরি ও বিশেষ প্রয়োজনীয় কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যানবাহন, গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত যানবাহন নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন।

এ ছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, গুরুত্বপূর্ণ সড়ক এবং সীমান্ত ও পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী এই নিষেধাজ্ঞা শিথিল থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!