× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ এএম

সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ যুবকের, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ এএম

অভিযান চালাচ্ছে ডুবুরি দল। ছবি : রূপালী বাংলাদেশ

অভিযান চালাচ্ছে ডুবুরি দল। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে পন্টুন থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো যুবক রেজাউল শিকদারের সন্ধান মেলেনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

নিখোঁজ যুবকের নাম রেজাউল শিকদার। তিনি গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বারপাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে রেজাউল শিকদারের সঙ্গে এক যাত্রীর কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে পন্টুনের ওপর ধস্তাধস্তির সময় রেজাউল শিকদারসহ ওই যাত্রী নদীতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও রেজাউল শিকদার নদীর স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে মানিকগঞ্জ থেকে এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল। রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানো হলেও নিখোঁজ রেজাউল শিকদারের সন্ধান মেলেনি। ফলে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বুধবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ রেজাউল শিকদারের পরিবারের দাবি, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফেরিঘাট থেকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তসহ নিখোঁজ রেজাউল শিকদারের সন্ধান দাবি করেছেন।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নুল আবেদীন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!