× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০১ এএম

‘ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজার-রাজনগরে আবার উন্নয়ন শুরু হবে’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০১ এএম

বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড ও হেলথ কার্ড প্রদান এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারের রাজনগরে আবারও পরিকল্পিত ও টেকসই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কামালপুরে ধানের শীষের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজিনা নাসের। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী। 

রেজিনা নাসের বলেন, দীর্ঘদিন ধরে রাজনগরসহ মৌলভীবাজারের গ্রামীণ জনপদগুলো অবহেলা ও উন্নয়ন বৈষম্যের শিকার। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রাস্তাঘাট নতুন করে সংস্কার করা হবে, যাতে কৃষিপণ্য পরিবহন সহজ হয় এবং স্থানীয় অর্থনীতি সচল হয়। 

তিনি আরও বলেন, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে। পাশাপাশি কৃষকদের স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। কৃষকদের ওপর ঋণের চাপ কমাতে সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। 

রেজিনা নাসের বলেন, ধানের শীষ শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে। নির্বাচনি সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, মৌলভীবাজার-রাজনগর উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!