× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১৩ পিএম

যশোরে শুটারগানসহ একাধিক মামলার সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১৩ পিএম

শুটারগান উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

শুটারগান উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে র‍্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগানসহ একাধিক মামলার আসামি মারুফ হোসেনকে আটক করা হয়েছে।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মধুগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মারুফ মধুগ্রাম এলাকার হারুন অর রশিদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৬ ও সিপিসি-৩ যশোরের একটি দল মধুগ্রামের সন্ত্রাসী মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওয়ান শুটারগানসহ মারুফকে (২৭) আটক করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, মারুফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। অবৈধভাবে শুটারগান রাখার দায়ে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!