× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

সিলেট-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ আসন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এখন নির্বাচনি উত্তাপে মুখর। মাঠপর্যায়ের চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, এবার এই আসনে কোনো একক প্রার্থীর আধিপত্য নেই; বরং শক্তিশালী ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে।

আসনটিতে মাঠে সক্রিয় রয়েছেন তিনজন প্রার্থী। ধারণা করা হচ্ছে, নির্বাচনে তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচনি এলাকায় সরব প্রচার চালাচ্ছেন। তার পক্ষে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিট মাঠে সক্রিয় রয়েছে।

অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে ভালো অবস্থান তৈরি করেছেন। তার প্রচারে খেলাফত মজলিসের পাশাপাশি জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও ব্যাপকভাবে তৎপর রয়েছেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন)। ‘ফুটবল’ প্রতীক নিয়ে তিনি জকিগঞ্জ ও কানাইঘাটের প্রত্যন্ত এলাকাগুলোতে জোরালো প্রচার চালাচ্ছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় বিএনপির একটি বড় অংশ তার পক্ষে অবস্থান নেওয়ায় মূল লড়াইয়ে তিনি বড় একটি ‘ফ্যাক্টর’ হিসেবে বিবেচিত হচ্ছেন।

এই আসনের নির্বাচনি ফলাফল বরাবরই ধর্মীয় ভোটের ওপর নির্ভরশীল। এবার কওমি ঘরানার দুই শীর্ষ আলেম সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এ ধারার ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, কওমি ভোটের এই বিভাজন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনতে পারে।

তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে অঞ্চলের প্রভাবশালী ধর্মীয় শক্তি ‘ফুলতলী মসলক’। জকিগঞ্জ-কানাইঘাটের ভোটের সমীকরণে নির্ণায়ক ভূমিকা পালনকারী এই গোষ্ঠীটি এখন পর্যন্ত নীরব রয়েছে। কোনো প্রার্থীর পক্ষেই তারা স্পষ্ট অবস্থান না নেওয়ায় সব প্রার্থী ও সমর্থকদের নজর এখন ফুলতলীর ভোটব্যাংকের দিকে।

নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে অস্থিরতাও কম নয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জকিগঞ্জ ও কানাইঘাটের একাধিক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে, যারা মূলত স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদের পক্ষে কাজ করছেন।

এদিকে, জাতীয় পার্টির মধ্যেও বিভক্তি স্পষ্ট। জাপা নেতা মর্তুজা চৌধুরীর নেতৃত্বে একটি অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে চাকসু মামুনকে সমর্থন দিলেও, কেন্দ্রীয় নেতা সাব্বির আহমদ এক বক্তব্যে জানিয়েছেন—তারা কাউকেই আনুষ্ঠানিক সমর্থন দেননি। এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মাওলানা বিলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মাঠে তার উপস্থিতি তুলনামূলকভাবে কম চোখে পড়ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন। এর মধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছেন ৭ হাজার ৯১১ জন।

Link copied!