জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত নাঈম ইসলাম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈমের বাড়ি থেকে পিস্তল কার্তুজ ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানান, ‘যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন