× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:০৪ এএম

লালমনিরহাটে ভোট কেনার সময় হাতেনাতে ধরা জনতা দল নেতা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:০৪ এএম

আটকের পর জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি  : রূপালী বাংলাদেশ

আটকের পর জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে ভোট কেনার অভিযোগে জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়কে স্থানীয়রা আটক করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাটিকাপাড়া এলাকায় রবীন্দ্রনাথকে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়। 

স্থানীয়রা জানান, রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩–৪ জন কর্মী ‘কলম’ প্রতীকের জন্য ভোট কেনার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেন। ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়, রবীন্দ্রনাথকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রনাথকে আটক করেন। পরে নির্বাচনী আচরণবিধি ২০২৬-এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে দোষ স্বীকার করে তিনি জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক মুক্তি পান।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!