× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৪৩ এএম

কিশোর গ্যাং নেতার আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৪৩ এএম

গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিশোর গ্যাং নেতার আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ১টি শুটার গান, ২ রাউন্ড এ্যামোনিশন, অস্ত্র বানানের সরঞ্জামাদি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় এই তল্লাশি অভিযান চালিয়ে সমুদয় জিনিস উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা যায়, ডাকাত নয়নের ছেলে নিরব কিশোর গ্যাংয়ের লিডার। নয়ন ও পিয়াসের অনুপস্থিতিতে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আধিপত্য বিস্তার করত বলে জানা যায়। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ পরে আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!