× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৫৭ পিএম

মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিএনপির প্রচার মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালকোল বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিলটি শিয়ালকোল ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে আমতলা এলাকা হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাজুড়ে ‘তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলে এলাকার মুক্তিযোদ্ধা, বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূর কায়েম সবুজ। তিনি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন, তেমনি আজ আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তারা এগিয়ে এসেছেন। বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক মো. নূর আলম মুন্সি, সহসভাপতি মো. আনিসুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. শাহজামাল আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা উপদেষ্টা আজিজুর রহমান দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আজিজ সরকার, আলাউদ্দিন, জহুরুল ইসলাম, মাহফুজসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য মুক্তিযোদ্ধা ও নেতাকর্মী।

মিছিল শেষে বাজার এলাকায় পথসভা করেন নেতাকর্মীরা। এ সময় তারা স্থানীয় ভোটারদের উদ্দেশে বিএনপির পক্ষে ভোট চান। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন না। দেশ আজ কঠিন সময় পার করছে—তাই দেশপ্রেমিক জনগণের উচিত বিএনপিকে ক্ষমতায় এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ জানান, মুক্তিযোদ্ধাদের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন। বাজার এলাকার এক পানের দোকানদার হায়দার আলী বলেন, মুক্তিযোদ্ধারা নিজেরাই মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন—এটি জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

বিএনপি নেতা আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।’

Link copied!