× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:০৩ পিএম

শৈলকুপায় প্রতিবন্ধী দিবস পালিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:০৩ পিএম

শৈলকুপায় প্রতিবন্ধী দিবস পালিত। ছবি : রূপালী বাংলাদেশ

শৈলকুপায় প্রতিবন্ধী দিবস পালিত। ছবি : রূপালী বাংলাদেশ

শৈলকুপায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও হেয়ারিং এইড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

রূপালী বাংলাদেশ

Link copied!