× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২৭ পিএম

অপহরণের ১ বছর পর কিশোরী উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২৭ পিএম

সোনাগাজী মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সোনাগাজী মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলায় অপহরণের প্রায় ১ বছর পর জাহারা আক্তার ঝুথি নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২০২৪ সালের ২ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে আসলে পাশের বাড়ির আরমান হোসেন তাকে মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে নিয়ে যায়। আরমান হোসেন (২৪) একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাসস্ট্যান্ড থেকে গত ২০২৪ সালের ২ ডিসেম্বর অপহরণ করেন। এ ঘটনায় আরমানের ২ সহযোগী ও তার বড় বোনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তারা জামিনে বের হয়।

সোনাগাজী মডেল থানার এসআই কিবরিয়া বলেন, অপহরণকারী প্রায়ই অবস্থান পরিবর্তন করায় আরমান হোসেনকে শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোনাগাজী পৌর শহরে তার বোনের বাড়ি থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় কিশোরীকে। এরপর তাকে থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়। আরমানকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!