× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৫২ পিএম

প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রাইভেট পড়ার পরে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার দৌলতপুরে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার দৌলতখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

নিহতরা হলেন- দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। গুরুতর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তিনজনই মোটরসাইকেল নিয়ে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়।

প্রাইভেট শেষ করার পরে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, প্রাইভেট পড়ার পরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!