× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৪ পিএম

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ তারেক রহমান : পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ একটি নতুন পথচলার দিকে এগোচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দেশের পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের পাশাপাশি সারাদেশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

রূপালী বাংলাদেশ

Link copied!