× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৪৬ পিএম

তরুণ ও নারী ভোটারদের উৎসাহে গানে গানে প্রচার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রচার এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে মানিকগঞ্জে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা মোছা. মোখলেছা হিলালীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন জানান, ভোটদানে উৎসাহিত করতে আয়োজিত এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, হাটবাজার এবং জনবসতিপূর্ণ এলাকায় প্রদর্শিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, ভ্রাম্যমাণ এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়বে বলে আমরা আশাবাদী। পাশাপাশি গণভোট ও নির্বাচন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!