× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

‘যে দলের হাতে নেতাকর্মীরাই নিরাপদ নয়, দেশ কীভাবে নিরাপদ থাকবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, যে দলের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, সেই দলের হাতে একটি দেশ কীভাবে নিরাপদ থাকতে পারে? তিনি বলেন, ‘গত দেড় বছরে ওই দল (বিএনপি) নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ২০০ জনকে হত্যা করেছে বলে আমরা দেখেছি। নিজেদের লোক যেখানে নিরাপদ নয়, সেখানে দেশবাসী কীভাবে নিরাপদ থাকবে?’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম আরও বলেন, ‘জোট সরকারের সময় বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন জামায়াতে ইসলামী নেতারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মোজাহিদ মন্ত্রী হিসেবে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ ওঠার সুযোগ থাকবে না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘দুর্দিনে যারা আপনাদের ছেড়ে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল, ১৭ বছর পর এসে চটকদার কথা ও নানা প্রতিশ্রুতি দিচ্ছে—তাদের নির্বাচিত করবেন, নাকি আদর্শবান নেতৃত্বকে বেছে নেবেন, সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।’

জনসভায় আরও বক্তব্য রাখেন: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খান, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, এনসিপির কিশোরগঞ্জ জেলা সভাপতি খাইরুল কবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Link copied!