× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০০ এএম

জামায়াতকে এনসিপির সমর্থন, নির্বাচনি এলাকায় শক্তিশালী অবস্থান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০০ এএম

এনসিপির সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপির সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মান্নানকে পূর্ণ সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি।

রোববার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের মামার বাড়ী রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি মৌলভীবাজার জেলা শাখা।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মাঠ পর্যায়ের জনমত পর্যালোচনার ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আব্দুল মান্নানের গ্রহণযোগ্যতা ও নির্বাচনি এলাকায় তার শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে এনসিপি নেতারা জানান, জোটের ঐক্য অটুট রাখা এবং সরকার গঠনে জয় নিশ্চিত করতেই তারা একযোগে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এনসিপির জেলা আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মুক্তাদির আহমদ, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, যুবশক্তির মৌলভীবাজার জেলা সদস্য সচিব হাসনাত গানিমসহ স্থানীয় এনসিপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!