× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩১ পিএম

মেডিকেল কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩১ পিএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিক্ষার্থী সামিয়া নিঝুম পাবনার চাটমোহর উপজেলার ছোট শালিখা এলাকার আব্দুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে সামিয়া ওই ভাড়া বাসার একটি রুম সাবলেট নিয়ে একাই থাকতেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ওই ভবনের দেখভালের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন বলেন, সামিয়ার বাবা রাতে আমাকে মুঠোফোনে জানান, মেয়ে ফোন ধরছে না। তখন তিনি মেয়েকে রুম থেকে ডেকে দিতে বলেন। আমি পাশের রুমের এক মেয়েকে ডেকে নিয়ে সামিয়ার রুমে গিয়ে নক করি এবং বলি, তোমার বাবা ফোন দিয়েছে। তখনো ওই মেয়ের বাবা লাইনে ছিলেন।

ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সামিয়ার বাবা দরজা ভেঙে ফেলতে বলেন। আমরা, পাশের সাবলেট থাকা মেয়েরা, দরজা ভাঙার চেষ্টা করি। নিচের দরজায় হালকা ফাঁকা দেখা দিলে দেখি সে গলায় দড়ি বাঁধা অবস্থায় জানালার সাথে ঝুলছে। তখন ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি আত্মহত্যার ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!