× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

ভেড়ামারায় জামায়াতের নির্বাচনি গণমিছিলে নারী-পুরুষের ঢল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুরের নির্বাচনি গণমিছিলে হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভেড়ামারা শহরে উক্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আব্দুল গফুরের নেতৃত্বে মিছিলটি ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও মহিলা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, এনসিপি জাপানের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দা শাম্মী আক্তার সুইট, বাংলাদেশ খেদাবাদ মজলিসের কুষ্টিয়া নায়েবে আমি র মুন্সি মইনুল হক, এনসিবি কুষ্টিয়া সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, ভেড়ামারা উপজেলা আমির মো. জালাল উদ্দিন, মিরপুর উপজেলা আমির খন্দকার রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক মো. তারেক আহমেদ, তারেক রহমানসহ হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সংসদ সদস্য প্রার্থী এসময় সাংবাদিকদের বলেন, ‘চারিদিকে জামায়াতের জোয়ার শুরু হয়েছে। শহর থেকে গ্রাম—সকল এলাকায় গণমানুষের কণ্ঠে শুধুই সমর্থনের প্রতিধ্বনি। এদেশের মানুষ আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আগামীতে ইনশাল্লাহ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে ভেড়ামারা, কুষ্টিয়া-২ আসনসহ সারা দেশে সব আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইনশাল্লাহ।’

Link copied!