× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রেহাই নেই : রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙা জবাব দেবেন। তিনি বলেন, বিএনপি আজ ঐক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রাশেদ খান স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগস্টের পর যারা হত্যা, চাঁদাবাজি ও হাটবাজার দখল করেছেন তারা এখন ভোট কেনার চেষ্টা করছেন। কোনো চাঁদাবাজ এ আসনে ঠাঁই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতিক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষেন প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্রনেতা মারুফ বিল্লাহ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!