ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু তার নির্বাচনি জনসভায় বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মর্যাদা রক্ষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের সাথে ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ! আল্লাহর রহমতে বাংলাদেশে তিনশটি আসন রয়েছে। আমি নির্বাচিত হলে ফেনী-৩ আসনে সব চেয়ে বেশি উন্নয়ন হবে। সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভা এসব কথা বলেন।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মারুফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নুর, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক কাজী আসাদ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ জনি, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাউদ্দিন আলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীর, পৌর যুবদলের সদস্যসচিব রাসেল হামীদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবুল মঞ্জুর সবুজসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন