× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৯ এএম

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৯ এএম

গ্রেপ্তার মো. ইব্রাহীম খোকন। ছবি : রুপালী বাংলাদেশ

গ্রেপ্তার মো. ইব্রাহীম খোকন। ছবি : রুপালী বাংলাদেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বলেন, ইব্রাহীম খোকনকে আটকের পর থানায় নেওয়া হয়েছে। যাচাই–বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইব্রাহীম খোকনকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির নেতারা এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ না নিয়ে প্রশাসন শ্রমিকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। এতে বন্দর এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা মনে করেন।

বিবৃতিতে ইব্রাহীম খোকনসহ আটক সব শ্রমিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি এবং আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে জারি করা সব ধরনের হয়রানিমূলক আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!