× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৪ এএম

জামায়াত প্রার্থীর শেষ নির্বাচনি মিছিলে মানুষের ঢল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৪ এএম

আব্দুল মান্নান। ছবি : রূপালী বাংলাদেশ

আব্দুল মান্নান। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনি মিছিলে মানুষের ঢল নেমেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌর শহরে ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের অংশগ্রহণে শেষ নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।

সোমবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে মিছিলের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মান্নান।

এ সময় তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি অবহেলিত মৌলভীবাজারের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

সমাবেশে জামায়াত প্রার্থীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা লুৎফুর রহমান কামালী, এনসিপি নেতা খালেদ আহমদ, এহসান জাকারিয়া এবং বিডিপি নেতা আব্দুল মজিদসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মান্নানকে জয়যুক্ত করতে হবে।

সমাবেশের পর একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীর স্লোগানে পুরো শহর মুখর হয়ে ওঠে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং শেষ মুহূর্তের জনসমর্থন আদায়ের প্রচার চালান। ১১ দলীয় জোটের এই বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে দেওয়ান মঞ্জিলে তাদের প্রধান নির্বাচনি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!