× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৫০ পিএম

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৫০ পিএম

পানবরজ ভেঙে ফেলা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

পানবরজ ভেঙে ফেলা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পানবরজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক সেলিম শেখ (৪৩)। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক সেলিম দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার গভীর রাতে দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের রঘুনাথপুর (উত্তরপাড়া) এলাকায় আফজালের বাড়ির পাশের বিলে অবস্থিত তার ১৫ শতক জমির পানবরজ ভেঙে নেওয়া হয়। একই সঙ্গে পানবরজের চারপাশের টানার দড়িসহ সব দড়ি কেটে দেওয়ায় পুরো পানবরজটি মাটিতে পড়ে যায়।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ফারুক শেখ তার পানবরজে যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানবরজ ভাঙচুরের দৃশ্য দেখেন।

ভুক্তভোগী সেলিম শেখ বলেন,পানবরজ ধ্বংসের ফলে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে। তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ দিকে অভিযুক্ত মমিন শেখ অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে ছিল। তিনি বলেন, ‘সেলিমকে লিজ দেওয়া হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর তাকে জমি ছেড়ে দিতে বলা হয়। এরপর আমরা কয়েকজন গিয়ে ভোর রাতে পানবরজ ভেঙে ফেলেছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!