× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৩০ পিএম

পিরোজপুরে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার  

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৩০ পিএম

আটক ২ নারী। ছবি : রূপালী বাংলাদেশ

আটক ২ নারী। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নাজিরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই নারী মাদক বারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৬ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী কর্মকর্তা লে. ইয়ামিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, একই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও একই এলাকার মো. কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০) সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর সেনাবাহিনীর ক্যাম্পের সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স লে. ইয়ামিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। 

লে. ইয়ামিন জানান, আটককৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Link copied!