× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:০০ পিএম

সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:০০ পিএম

বিদেশি পিস্তলসহ তিনজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

বিদেশি পিস্তলসহ তিনজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনের প্রাক্কালে বগুড়ার নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকায় সেনাবাহিনী হঠাৎ একটি অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তেতুলিয়াগাড়ির আব্দুস ছালাম (৩০) ও আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

লেফটেন্যান্ট ফাতিন জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযানকে স্থানীয়রা সতর্কবার্তা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সম্প্রতি নিরাপত্তা জোরদার হওয়ায় জনমনে ইতিবাচক প্রভাব পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!