× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ বেড়েছে । ছবি : সংগৃহীত

যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ বেড়েছে । ছবি : সংগৃহীত

নির্বাচনি ছুটি ও ভোট দিতে গ্রামে ফিরেছেন উত্তরবঙ্গের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে; একই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।

গত ৩২ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন পারাপার হওয়ায় যমুনা সেতুতে তিন কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকার টোল আদায় হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন ঘরে ফিরছেন। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছিল। ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে। এ ছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষে সূত্রে জানা গেছে, যমুনা সেতু মহাসড়ক দিয়ে গত ৩২ ঘণ্টায় ৪৫ হাজার ৬২৫টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।

উল্লেখ্য, এই সেতু দিয়ে সাধারণত প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার পর্যন্ত যান চলাচল করে থাকে। তবে, ঈদের সময় এলে তা বেড়ে কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যমুনা সেতুর ওপর দিয়ে রেকর্ড পরিমাণ যান পারাপার এবং টোল আদায় হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!