× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:১২ পিএম

ব্রিফকেসভর্তি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক, যা জানা গেল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ব্রিফকেসভর্তি প্রায় অর্ধকোটি টাকাসহ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে।

তার আটকের ঘটনায় ঠাকুরগাঁওসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। জামায়াতের আমির টাকাসহ আটকের ঘটনার পরপরই তার জন্মস্থান জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর ভেবরা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষজন এ বিষয়ে বেশ আবেগাপ্লুত। তারা বলেছেন, এটি একটি ষড়যন্ত্র। বেলাল একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন বেলাল উদ্দিন। নম্র, ভদ্র, সৎ, চরিত্রবান এবং পরোপকারী এই মানুষটি কোনো অপরাধমূলক কাজে জড়িত হতে পারেন না।

খোঁজ নিয়ে জানা যায়, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বেলাল উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ঠাকুরগাঁও সদরের সালন্দর আলীয়া মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি সেখানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

স্ত্রী সাহেরা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা করে নিজে একজন উদ্যোক্তা হিসেবে এলাকার বেশ কিছু মহিলাকে নিয়ে গার্মেন্টস পরিচালনা করেছেন। তার ছেলে সাকিব প্রধান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকায় একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত এবং মেয়ে বুশরা প্রধান হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে অধ্যয়নরত।

বেলাল উদ্দিনের পিতা দবিরুল ইসলাম ২০১৮ সালে মারা যান। বেলাল উদ্দিনের বড় ভাই জয়নাল আবেদীন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।

বেলাল উদ্দিনের ছোট ভাই জালাল উদ্দিন তাদের পারিবারিক সহায়-সম্পত্তি দেখভাল করেন। গ্রামে তাদের প্রায় কুড়ি বিঘা জমিজমা আছে। বেলাল উদ্দিনের তিন বোন। বড় বোন কোহিনুর আক্তারের স্বামী কোবাদ আলী এলাকায় ব্যবসা করেন। বর্তমানে শহরের মুন্সিপাড়ায় তারা বসবাস করেন। দ্বিতীয় বোন শাহিনুর আক্তারের স্বামী মোজাহারুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা। তৃতীয় বোন জেসমিন আক্তারের স্বামী ডা. মোজাম্মেল হক। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের হাজীপাড়ায় বসবাস করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!