× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৫ এএম

জোটের প্রার্থী হয়েও নিজ আসনে ভোট দিতে পারছেন না প্রার্থী

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৫ এএম

এনসিপি প্রার্থী আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপি প্রার্থী আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তবে নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না বান্দরবান ৩০০ নম্বর আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীন। এ খবর ছড়িয়ে পড়েছে পুরো বান্দরবান শহরে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীন বান্দরবান জেলার ভোটার নন। ফলে এ আসনে ভোটের দিন তিনি নিজের পক্ষে ভোট দিতে পারবেন না।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি প্রার্থী সুজাউদ্দীন কক্সবাজার জেলার ভোটার। নিজ নির্বাচনি এলাকায় ভোটার না হওয়ায় আইন অনুযায়ী বান্দরবান ৩০০ নম্বর আসনে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীন।

এ বিষয়ে জানতে এনসিপি প্রার্থী আবু সাঈদ শাহ মোহাম্মদ সুজাউদ্দীনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার  সাথে যোগাযোগ করা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!