× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:২৪ এএম

বিএনপির এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:২৪ এএম

আহত এজেন্ট মো. হেমায়েত হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

আহত এজেন্ট মো. হেমায়েত হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত এজেন্ট মো. হেমায়েত হোসেন, যিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান রিপন জানান, নির্বাচনি মাঠে পাহারায় থাকা বিএনপি কর্মীদের খবর পেয়ে হাতপাখা প্রার্থীর সমর্থকেরা বস্তাভর্তি লাঠিসোঁটা নিয়ে গাবতলা বাজারের দিকে এগোতে থাকে। বিএনপি কর্মীরা তাদের বাধা দিলে তারা পশ্চাৎপদ হয় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত থাকে।

তবে পরে হেমায়েত হোসেন হাতপাখা প্রার্থীর গাড়িকে প্রশাসনের গাড়ি মনে করে পরিস্থিতি জানাতে গেলে গাড়ির ভেতর থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে হাতপাখা প্রার্থীর ভাগ্নেকে আটক করেছে। বর্তমানে বরগুনায় পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা অভিযোগ করে বলেন, তাদের পরাজয় নিশ্চিত হওয়ার পর হাতপাখা প্রার্থীর সমর্থকেরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তিনি প্রশাসনকে কঠোর হওয়ার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!