× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪৯ এএম

জামায়াত কর্মীর বিরুদ্ধে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪৯ এএম

আহত মিজানুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

আহত মিজানুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান (৩৫) খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

অভিযুক্ত জামায়াতকর্মী একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে শাহরিয়ার হোসেন।

আহত যুবদল নেতা মিজানুর বলেন, রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে অভিযুক্ত জামায়াত কর্মী শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি রক্তাক্ত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, শাহরিয়ার হোসেন নামে কালাকান্দর এলাকায় তার কোনো কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!